আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা" "শৈলকুপা: শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ" "শেরপুরের নকলায় ৬২: পিস ইয়াবাসহ আটক বিএনপি সভাপতির ছেলে, এলাকায় চাঞ্চল্য" "নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ" দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজয়া পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত "উসকানিমূলক বিশৃঙ্খলা রোখে সতর্ক পুলিশ: দুপুরের পর মহাসড়কে যান চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক" "নেত্রকোনায় বিএডিসির সেচ প্রকল্প কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন " বরিশালে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের সাঁড়াশি অভিযান "মতলব উত্তরে মানবিক :-দৃষ্টান্ত: প্রাক্তন ছাত্র ফয়েজের চিকিৎসায় পাশে ডা. বশির আহমেদ খান হৃদয়" ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বরিশালে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ খুলনার মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ জনকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ "উত্তর মতলবের থানা পুলিশের অভিযানে একাধিক মামলার আসামি কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার"
ad728

"দিঘলিয়ায় পাঁচ দিন ধরে নিখোঁজ সাংবাদিকের কলেজপড়ুয়া কন্যা, উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026
  • সংবাদটি দেখেছেন: 31
ছবির ক্যাপশন :


​খুলনা ব্যুরো:

খুলনার দিঘলিয়ায় নিখোঁজের পাঁচ দিন পার হলেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী নুসরাত জাহান নিশি (১৮)। তিনি নিখোঁজ নাকি অপহরণের শিকার—তা নিয়ে তীব্র শঙ্কা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। নিখোঁজ নিশি খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক প্রবাহ’ পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামানের ছোট মেয়ে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বাবা। পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন বন্ধ থাকায় মেয়েটির অবস্থান শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে।

​অভিযোগ সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের বাসিন্দা সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামানের কনিষ্ঠ কন্যা নুসরাত জাহান নিশি গত ২৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বের হন। তার মেজো বোন ও ভগ্নিপতি তাকে গোলারঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে একটি ভ্যানে তুলে দেন।

​বিকেল পৌনে ৫টার দিকে কোচিং শেষ করে দুই বান্ধবীর সঙ্গে খুলনা-যশোর মহাসড়কের পূর্ব পাশ ধরে হেঁটে শামীম হোটেল পর্যন্ত আসেন নিশি। সেখান থেকে তার দুই বান্ধবী নিজ নিজ গন্তব্যে (বিলডাকাতিয়া ও শিরোমণি) ইজিবাইকে করে চলে যান। কিন্তু এরপর থেকে নিশির আর কোনো খোঁজ মেলেনি। শামীম হোটেলের সামনে থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ঘটনার পরপরই সেদিন রাতে নিশির বাবা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ জানান।

​নিখোঁজ ছাত্রীর বাবা সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান উদ্বেগের সঙ্গে বলেন, “আমি কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আমার মেয়ে নবম শ্রেণি থেকেই দৌলতপুরে কোচিং করছে। কখনও কোনো ছেলের সাথে কোনো সম্পর্কের কথা শোনা যায়নি। এমনকি কেউ তাকে ডিস্টার্ব করলে সে সরাসরি এসে আমাদের বলত। প্রতিদিন কোচিং শেষে সময়মতো বাড়ি ফিরত সে; কোনো দিন দেরি হলেও আমি গোলারঘাটে অপেক্ষা করতাম এবং তাকে সাথে করে বাড়ি নিয়ে আসতাম। এবার মাগুরার মোহাম্মদপুর কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে সে। চার মেয়ের মধ্যে নিশি সবার ছোট। তাকে না পেয়ে পুরো পরিবার এখন চরম হতাশা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।”

​এ বিষয়ে দৌলতপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. মোরাদুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর সবশেষ তথ্যানুযায়ী মেয়েটির অবস্থান মাগুরায় দেখা গিয়েছিল। তবে বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় ট্র্যাকিংয়ের মাধ্যমে নতুন কোনো অবস্থান নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। তাকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728